২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুবলীগের ইসি ঘেরাও মিছিলে পুলিশের হামলা, রাসেল স্কয়ার রণক্ষেত্র, আহত ৩০, সোমবার দেশব্যাপী প্রতিবাদ

নির্বাচন কমিশন (ইসি) ঘেরাওয়ের উদ্দেশ্যে যুবলীগের মিছিলে রোববার পুলিশ বাধা দিলে সংঘর্ষে ফটো সাংবাদিকসহ কমপক্ষে ৩০জন আহত হয়েছে। পুলিশ-যুবলীগ সংঘর্ষে নগরীর ধানমণ্ডি ৩২ নম্বর সড়ক ও রাসেল স্কয়ার এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2006, 05:29 PM

Updated : 26 Apr 2022, 03:18 PM

ঘটনার প্রতিবাদে যুবলীগ সোমবার দেশব্যাপী প্রতিবাদ সমাবেশ ও মিছিলের কর্মসূচি দিয়েছে। ঢাকায় কেন্দ্রীয়ভাবে বিকেল ৩টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে সমাবেশ অনুষ্ঠিত হবে। 

প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) একক সিদ্ধান্তে নতুন ভোটার তালিকা তৈরির প্রতিবাদ এবং সিইসি’র পদত্যাগ দাবিতে যুবলীগের নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচির অংশ হিসেবে রাসেল স্কয়ারে সমাবেশ শেষে নির্বাচন কমিশন অভিমুখি মিছিলে পুলিশ বাধা দিলে সংঘর্ষের সূত্রপাত হয়।

পুলিশের ব্যারিকেড ভেঙে মিছিল শুরু হলে মারমুখি পুলিশ ও মিছিলকারীর মধ্যে ধাওয়া--পাল্টা ধাওয়া, বেধড়ক লাঠিচার্জ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় যুবলীগের ঘেরাও কর্মসূচি পণ্ড হয়ে যায়।

পুলিশ অস্ত্র উঁচিয়ে মিছিলকারীদের ধাওয়া করে। এসময় মিছিল ছত্রভঙ্গ করতে তারা তিন--চার রাউন্ড টিয়ার শেল ছোঁড়ে।

নতুন ভোটার তালিকা তৈরির প্রতিবাদে যুবলীগের দেশব্যাপী নির্বাচন কমিশন অফিস ঘেরাও ছাড়াও আওয়ামী লীগ বিকেলে সারা দেশে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। কেন্দ্রীয়ভাবে নগরীর বঙ্গবন্ধু এভিনিউয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।

অবশ্য নতুন ভোটার তালিকার বিরুদ্ধে হাইকোর্টে দায়ের করা রিটের শুনানি মঙ্গলবার অনুষ্ঠিত হবে। আইনি চ্যালেঞ্জ, বিরোধী দলের প্রতিবাদ ও বাধা উপেক্ষা করে সোমবার থেকে সারা দেশে নতুন ভোটার তালিকা প্রণয়ণের কাজ শুরু করেছে নির্বাচন কমিশন। 

সকাল ১১টায় যুবলীগের সাত আট’শ নেতা কর্মী রাসেল স্কয়ারে জমায়েত হয়। এখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

যুবলীগ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির নানকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি, ওবায়দুল কাদের, যুবলীগ সম্পাদক মির্জা আজম এমপি, আবুল বাসার, মাইনুল ইসলাম খান নিখিল ও নুরুন্নবী চৌধুরী শাওন।

সমাবেশ শেষে নির্বাচন কমিশন অভিমুখে মিছিল বের হয়। কর্মীরা সামনে এগোতেই পুলিশ মিছিলে বাধা দেয়। ধানমণ্ডি ৩২ নম্বর সড়কের মুখে কাঁটাতারের ব্যারিকেড ভেঙ্গে নেতা কর্মীরা সামনে এগোনোর চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি শুরু হয়। মিছিল ঠেকাতে পুলিশ বেধড়ক লাঠিচার্জ শুরু করে। এসময় পেছন থেকে পুলিশকে লক্ষ্য করে ইট--পাটকেল নিক্ষেপ করা হলে পুলিশ মিছিলকারীদের ধাওয়া ও টিয়ার শেল নিক্ষেপ করে। পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। আশপাশের এলাকায় আতংক ছড়িয়ে পড়ে।

প্রায় ২০ মিনিটব্যাপী সংঘর্ষে বার্তা সংস্থা বিডিনিউজ’র ফটো সাংবাদিক ফিরোজ আহমেদ, ইনডিপেনডেন্টের ফটো সাংবাদিক মিজানুর রহমান খান, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ব্যক্তিগত ফটোগ্রাফার জীবন, যুবলীগ নেতা ওমর ফারুক ও মাইনুল ইসলাম খান নিখিল, অন্যান্য যুব লীগ কর্মী ও পুলিশসহ কমপক্ষে ৩০ জন আহত হয়। এদের মধ্যে ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এদিকে পুলিশের ধাওয়া, লাঠিচার্জ এবং টিয়ার শেল নিক্ষেপের ফলে ছত্রভঙ্গ নেতা কর্মী ও আতংকিত পথচারিরা দিগি¦দিক ছুটোছুটি শুরু করে। বেশ ক’জন কর্মী বঙ্গবন্ধু ভবন ও এর আশপাশের গলিতে অবস্থান নিলে পুলিশ তাদের তেড়ে যায়। এসময় দু’জন পুলিশ বঙ্গবন্ধু ভবনের মূল প্রবেশ পথে রাইফেল তাক করে গুলি করতে উদ্যত হয়। গেটম্যান দু’হাত তুলে আতœরক্ষার চেষ্টা করে।