২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিপিবি-জাতীয় পার্টি (এ) সংঘর্ষে আহত শতাধিক, ধাওয়া খেয়ে পালাতে গিয়ে বাসের চাপায় ১ জনের মৃত্যু

রাজধানীর পল্টন এলাকায় রোববার জাতীয় পার্টি (জাপা-এ) ও কমিউনিস্ট পার্টির (সিপিবি) কর্মীদের মধ্যে সংঘর্ষে দু’পক্ষের শতাধিক নেতাকর্মী আহত হয়। এ সময় ধাওয়া খেয়ে পালাতে গিয়ে বাসের ধাক্কায় অজ্ঞাত পরিচয় (২৬) এক যুবকের মৃত্যু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2006, 06:16 PM

Updated : 26 Apr 2022, 03:18 PM

আহতদের মধ্যে সিপিবির সভাপতি মঞ্জুরুল আহসান খান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহ আলম এবং জাতীয় যুব সংহতির তেজগাঁও থানার সভাপতি আবুল কালাম আজাদ রয়েছেন।

এ সময় জাপা কর্মীরা এলাকায় মোতায়েন করা বিপুল পরিমাণ পুলিশের উপস্থিতিতেই মুক্তি ভবনসহ আশেপাশের এলাকায় ব্যাপক ভাংচুর করে। তাদের তাণ্ডবে ৩০টির বেশি দোকান ক্ষতিগ্রস্ত হয়। তারা ফুটপাতের কয়েকটি বই ও চায়ের দোকানে আগুন ধরিয়ে দেয়।

এছাড়াও বেশ কয়েকটি যানবাহন ভাংচুর করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, এ সময় পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করে। তবে পুলিশ ঘটনাস্থল থেকে কয়েকজনকে গ্রেপ্তার করেছে।