আ.লীগ নেতা আখতারের শয্যাপাশে এরশাদ
জাতীয় পার্টি চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এইচএম এরশাদ রোববার বিকেলে সম্প্রতি বিএনপির সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক সাংসদ আখতারউজ্জামানকে দেখতে ঢাকা সেন্ট্রাল হাসপাতালে যান।
এরশাদ তার চিকিৎসার খোঁজ খবর নেন এবং শয্যাপাশে কিছু সময় কাটান।
এসময় জাপার প্রেসিডিয়াম সদস্য বেগম রওশন এরশাদ এবং সাধারণ সম্পাদক রুহুল আমিন হাওলাদার তার সঙ্গে ছিলেন।
