রাজশাহীতে জাপার হাতাহাতি
রাজশাহীতে জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে দু’গ্র“পের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। রোববার বিকেলে নগরীর গণকপাড়া এলাকায় দলের মহানগর কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রোববার মহানগর জাতীয় পার্টি পাল্টাপাল্টি দু’টি মিছিল বের করে। এক মিছিলে নেতৃত্ব দেন মহানগর সাধারণ সম্পাদক জোহা সরকার, অন্যটিতে নেতৃত্ব দেন সহ-সভাপতি শওকত হোসেন বাদল ও সাংগঠনিক সম্পাদক শামীম সরকার।
মিছিল দু’টি বিকেলে প্রায় একই সময়ে দলীয় কার্যালয়ের সামনে থেকে বের হয়। সাধারণ সম্পাদকের নেতৃত্বে মিছিল শেষে জিরো পয়েন্টে সমাবেশ করা হয়। একই সময় সহ-সভাপতি ও সাংগঠনিক সম্পাদকের নেতৃত্বে সমাবেশ শুরু হয় দলীয় কার্যালয়ের সামনে।
এসময় জাতীয় পার্টির নেতা সালাউদ্দিন মিন্টু সাধারণ সম্পাদক গ্র“পের কয়েকজন নেতা-কর্মীকে নিয়ে দলীয় কার্যালয়ের সামনে এলে দু’গ্র“পের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ের এক পর্যায়ে হাতাহাতি শুরু হয়।
এ ঘটনার পর পুলিশ মোতায়েন করা হয়।
