২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজ সিকদারের ২১ তম মৃত্যুবার্ষিকী পালিত

বিপ্লবী নেতা সিরাজ সিকদারের ২১তম মৃত্যুবার্ষিকী সোমবার পালিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2006, 05:31 PM

Updated : 26 Apr 2022, 03:18 PM

 ‘শহীদ কমরেড সিরাজ সিকদার স্মৃতি সংসদ’-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৯৭৫ সালের ২ জানুয়ারি  মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও পূর্ববাংলা সর্বহারা পার্টির প্রতিষ্ঠাতা সিরাজ সিকদার রক্ষীবাহিনীর হেফাজতে নিহত হন।

দিবসটি উপলক্ষে  সকাল ৯টায় প্রয়াত বিপ্লবী নেতার কবরে পুষ্পস্তবক অর্পণ করে। সেখানে সংগঠনের নেতা--কর্মীরা তার স্মরণে দুই মিনিট নিরবতা পালন করেন। উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক শিখা সিকদার, সামসুজ্জামান মিলন, বাবুল বিশ্বাস, শাহানা বেগম ও হামিদুল হক।

এছাড়া স্মৃতি সংসদের উদ্যোগ ৫ জানুয়ারি বিকেল ৩ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মিলন চত্বরে আলোচনা সভা আয়োজন করা হয়েছে।