করিডোর ইস্যুতে বাংলাদেশের সাথে আলোচনায় আগ্রহী ভারত
করিডোর ইস্যুতে বাংলাদেশের সাথে আলোচনার ব্যাপারে অবশেষে সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। স্বাধীনতার সময় থেকে আজ পর্যন্ত দু’দেশ এ ইস্যুতে ফলপ্রসূ কোনও মীমাংসায় পৌঁছতে পারেনি।
বিডিনিউজ কলকাতা প্রতিনিধি পার্থ মুখোপাধ্যায় জানিয়েছেন, ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শিবরাজ পাতিল পশ্চিমবঙ্গ রাজ্যের জলপাইগুড়ি জেলার সীমান্তবর্তী বিরুবাড়ি এলাকা এবং কুচবিহার জেলার সীমান্তবর্তী তিনবিঘা করিডোর পরিদর্শন করেন। তিনি বলেন, এ এলাকায় দখলের বিষয়টি একটি আন্তর্জাতিক ইস্যু।
তিনি বলেন, কেবল বাংলাদেশ সরকারের সাথে আলোচনার মাধ্যমেই এ সমস্যার সমাধান করা যেতে পারে।
করিডোরের বাসিন্দাদের বিভিন্ন সমস্যার বিষয়টি বিবেচনা করেই কেন্দ্রীয় সরকার এ সমস্যার সমাধানে বাংলাদেশের সাথে আলোচনায় আগ্রহী।
বিডিনিউজ লালমনিরহাট প্রতিনিধি জানান, শিবরাজ পাতিল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার পানবাড়ি সীমান্তের তিনবিঘা করিডোরে পৌঁছলে লালমনিরহাট জেলার পানবাড়ি বিওপি’র বিডিআর জোয়ানরা তাকে গার্ড অব অনার প্রদান করে।
স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে আসা দলটি বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিডিআরের ১৯ রাইফেলস ব্যাটেলিয়নের সাথে সকাল সাড়ে ১০টা থেকে পৌনে ১১টা পর্যন্ত এক সৌজন্য সাক্ষাৎ এবং চা চক্রে মিলিত হন।
এসময় দু’দেশের মধ্যে বিদ্যমান সীমান্ত সংক্রান্ত সমস্যা নিয়ে অলোচনা হয়। স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএসএফ-এর মহাপরিচালক, পুলিশ বিভাগের তিন জন পরিদর্শক (আইজি), তিন জন সচিবসহ ২০ জন উচ্চ পর্যায়ের কর্মকর্তা।
বাংলাদেশের পক্ষে বিডিআর-এর সেক্টর কমান্ডার কর্নেল লুৎফর রহমান, ডিজি’র প্রতিনিধি কর্নেল শাহরিয়ার, লালমনিরহাট ১৯ রাইফেলস ব্যাটেলিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল শওকাত ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভারতীয় স্বরাষ্ট্রমন্ত
