২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এ সরকারকে আর সময় দেওয়া যায় না: হাসিনা

বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেছেন, নির্যাতনকারী জোট সরকারকে আর সময় দেওয়া যায় না। তাদের এ নির্যাতনের হাত থেকে রক্ষা পেতে অবিলম্বে ১৪ দলের নেতা-কর্মীদের রাজপথে নেমে লড়াই করতে হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2006, 09:24 PM

Updated : 26 Apr 2022, 03:18 PM

সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী মোহাম্মদ নাসিমের নেতৃত্বে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের নব নির্বাচিত নেতৃবৃন্দ মঙ্গলবার শেখ হাসিনার সাথে দেখা করতে গেলে তিনি এ কথা বলেন।

মত বিনিময়কালে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য আব্দুর রাজ্জাক, ওবায়দুল কাদের, কৃষক লীগ যুগ্ম আহবায়ক আব্দুল লতিফ তারিন, সিরাজগঞ্জ আওয়ামী লীগের নব নির্বাচিত সভাপতি আব্দুল লতিফ মির্জা, সাধারন সম্পাদক অ্যাডভোকেট কে এম হোসেন আলী প্রমুখ।

এ সময় শেখ হাসিনা সিরাজগঞ্জের ১২টি সাংগঠনিক ইউনিট নেতৃবৃন্দের বক্তব্য ধৈর্য সহকারে শোনেন এবং তাদের দাবি দাওয়া পূরনের আশ্বাস দেন। এসময় তিনি বুধবার পবিত্র হজ্জ পালনের উদ্দেশে মক্কা নগরীতে যাওয়ার কথা জানিয়ে সকলের দোয়া প্রার্থনা করেন।