২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষমতায় থাকাকালে আওয়ামী লীগ হিন্দুদের সম্পত্তি দখল করেছে: তারেক রহমান

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান বলেছেন, ক্ষমতায় থাকাকালে আওয়ামী লীগ নেতারা হিন্দুদের জমি ও সম্পত্তি দখল করেছে।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2006, 09:49 PM

Updated : 26 Apr 2022, 03:18 PM

রংপুরের পীরগঞ্জ উপজেলার মাদারগঞ্জ কলেজ মাঠে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণকালে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, আওয়ামী লীগ কখনই গরিব ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়াইনি। তারা সবসময় নিজেদের  নিয়ে ব্যস্ত। কিন্তু বিএনপি সবসময় দরিদ্র ও তৃণমূল মানুষের পাশে রয়েছে।

উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রংপুর জেলা বিএনপির সভাপতি রহমিউদ্দিন ভরসা, হাবিবুন্নবী চৌধুরী সোহেল, সালেকুজ্জামান সালেক ও শামসুজ্জামান শামু বক্তব্য রাখেন।