২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার ক্রসফায়ারের নামে বিরোধী দলীয় নেতা-কর্মীদের হত্যা করছে: স্বেচ্ছাসেবক লীগ

বিএনপি-জামায়াত জোট সরকার ক্রসফায়ারের নামে পরিকল্পিতভাবে বিরোধী দলীয় নেতা--কর্মীদের হত্যা করছে বলে বৃহস্পতিবার স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ অভিযোগ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2006, 05:40 PM

Updated : 26 Apr 2022, 03:19 PM

সংগঠনের সাবেক নেতা শংকর কুমার দের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত প্রতিবাদ সভায় স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ বলেন, বিরোধীদলকে নিশ্চিহ্ন করতে তাদের পরিকল্পনা সফল হবে না। ।

স্বেচ্ছাসেবক লীগের ঢাকা মহানগর শাখার সভাপতি মতিউর রহমান মতির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন, আব্দুল হান্নান, জাহাঙ্গীর বিশ্বাস, শহিদুল করিম মিন্টু, গোলাম সারোয়ার মামুন প্রমুখ।

শংকর কুমার দে গত বছর ক্রসফায়ারে নিহত হয়।