২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনা-প্রণব বৈঠক, আঞ্চলিক নিরাপত্তা ইস্যু নিয়ে আলোচনা

আওয়ামী লীগ সভানেত্রী ও সংসদে বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা শুক্রবার বিকেলে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী প্রণব মুখার্জির সঙ্গে তার দক্ষিণ ব্লকের কার্যালয়ে সাক্ষাত করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2005, 07:11 PM

Updated : 26 Apr 2022, 06:09 PM

সাক্ষাতকালে তারা আঞ্চলিক নিরাপত্তা সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

ঘন্টাব্যাপী এ সৌজন্য বৈঠকে তারা আওয়ামী লীগ ও ভারতের কংগ্রেসের সঙ্গে ঐতিহ্যবাহী সম্পর্ক এবং আন্তরিক বন্ধনের কথা স্মরণ করেন।

বৈঠক শেষে শেখ হাসিনার রাজনৈতিক সচিব সাবের হোসেন চৌধুরী বিডিনিউজকে বলেন, উপমহাদেশের সার্বিক পরিস্থিতি ও আঞ্চলিক নিরাপত্তা নিয়েও বৈঠকে আলোচনা হয়।