২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৌলভীবাজারে সভাস্থলে ১৪৪ ধারা জারি

মৌলভীবাজার শহরের বেরির পার মিনিবাস স্ট্যান্ড এলাকায় শুক্রবার সকাল ৬টা থেকে বেলা ১২ টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে।

মৌলভীবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2005, 10:07 PM

Updated : 26 Apr 2022, 06:09 PM

বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা প্রশাসন শহরে মাইিকিং করে এই আদেশ জারি করে।

জেলা পরিবহন শ্রমিক সংগঠনের একটি সমাবেশে চাঞ্চল্যকর চট্টগ্রামের ১০ ট্রাক অস্ত্র মামলার আসামী ইয়াকুব আলীকে অতিথি করা নিয়ে জেলা পরিবহন শ্রমিক ইউনিয়ন ও শ্রমিক দলের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে সভা স্থলে এ আদেশ জারি করা হয়।