রাবি ছাত্রদলের দুই গ্রুপের বোমাবাজি ও গোলাগুলিতে কাম্পাস রণক্ষেত্র, আহত ২০
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিবাদমান দুই গ্রুপের লাগাতার সংঘর্ষের তৃতীয় দিনে বৃহস্পতিবার ক্যাম্পাস রণক্ষেত্রে পরিনত হয়।
পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তাদের সামনেই প্রায় ঘন্টাব্যাপী এই সংঘর্ষে ছাত্রদলের ২০ জন নেতা কর্মী আহত হয়। ছাত্রদল ক্যাডাররা একজন ফটো সাংবাদিককে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে।
ক্যাম্পাসে বিরাজমান উত্তেজনার তৃতীয় দিনে বিশ্ববিদ্যালয় প্রশাসন সম্ভাব্য গোলাগুলি ও বোমাবাজি প্রতিরোধে সকাল থেকেই বিপুল সংখ্যক পুলিশ ও দাঙ্গা পুলিশ মোতায়েন করে। সকাল ১০ টার দিকে বিশ্ববিদ্যালয় শাখা আহবায়ক কমিটির দুই সদস্য আনোয়ার সাদাত আলো ও আদিল শাহরিয়ার গোর্কির নেতৃত্বে শতাধিক ছাত্রদল ক্যাডার ক্যাম্পাসে সশ¯ত্র মহড়া শুরু করে। দুপুর ২ টার দিকে তারা শের-ই-বাংলা হলে চলে যায়।
এদিকে আলো-গোর্কি গ্রুপের ক্যাডাররা ক্যাম্পাস ত্যাগ করার পরই প্রতিপক্ষ বর্তমান আহবায়ক কমিটির যুগ্ন আহবায়ক মাসুদুর রহমান রানা ও আলামিন রাসেল, নবাব আব্দুল লতিফ হল শাখার সভাপতি শাফিন, হবিবুর রহমান হল শাখার সভাপতি শফিক, জিয়া হলের সম্পাদক শোভনের নেতৃত্বে প্রায় শতাধিক ক্যাডার তৃতীয় বিজ্ঞান ভবনের পেছনে তুত বাগানের মধ্যে লুকানো রিভলবার, বোমা, কাটা রাইফেল, লোহার রড ও পাইপ বের করে পুরো ক্যাম্পাসে সশ¯ত্র মহড়া শুরু করে।
এই গ্রুপের ক্যাডাররা বিপুল সংখ্যক পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকতাদের সামনেই অ¯ত্র উচিয়ে মহড়া দিতে দিয়ে শের ই বাংলা হলের গেটে অবস্থান নেয়। ক্যাডাররা এসময় শের ই বাংলা হলের গেট থেকে ভেতরের দিকে শক্তিশালী ১০ টি বোমা নিক্ষেপ ও বেপরোয়া গুলিবর্ষণ করতে থাকে। প্রতিপক্ষ ক্যাডাররাও ভেতর থেকে গেটে অবস্থানকারী ক্যাডারদের লক্ষ করে পাল্টা বোমা ও গুলিবর্ষণ করতে থাকে।
গোলাগুলি ও বোমাবাজির সময় সাধারণ ছাত্ররা হলের মুল গেট বন্ধ করে দেয়। বাহিরে অবস্থানকারি ক্যাডাররা বোমা মেরে গেট ভেঙ্গে ভেতরে প্রবেশের চেষ্টা করেও ব্যার্থ হয়। দীর্ঘ সময় বোমাবাজি ও বন্দুক যুদ্ধের পর দাঙ্গা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৬ রাউন্ড টিয়ার গ্যাস সেল নিক্ষেপ ও রাবার বুলেট নিক্ষেপ করে। এতে শের ই বাংলা হলে আক্রমনকারী ক্যাডাররা ছত্রভঙ্গ হয়ে বঙ্গবন্ধু হলের সামনে দিয়ে হবিবুর রহমান হলের দিকে চলে যায়।
সংঘর্ষে ছাত্রদল বিশ্ববিদালয় শাখার আহবায়ক কমিটির সদস্য আদিল শাহরিয়ার গোর্কি, ছাত্রদল কর্মী নাজমুল, শফিকুল, আরিফুল সহ ২০ জন আহত হয়।
সংঘর্ষ চলাকালে যুগাšতরের ফটোসাংবাদিক নজরুল ইসলাম জুলুকে ছাত্রদল ক্যাডার রুমেল, মিরান , আকরাম , মেহেদী ও ইকরা লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। ফটো সাংবাদিক জুলুর উপর হামলার প্রতিবাদে সাংবাদিকরা তাৎক্ষণিকভাবে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। প্রতিবাদ সমাবেশ থেকে সাংবাদিক নির্যাতনের সাথে জড়িতদের শা¯িতর দাবিতে আগামী শনিবার বেলা ১১ টায় সাংবাদিকরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদানের কর্মসূচি নেয়।
এদিকে বুহস্পতিবারের সংঘর্ষের পর এক গ্রুপের নেতা আদিল শাহরিয়ার গোর্কি, আনোয়ার সাদাত আলো, কবির, মিনহাজ বাবুসহ এই গ্রুপের নেতারা শের ই বাংলা হলে সাংবাদিকদের কাছে অভিযোগে বলেন, বিশ্ববিদ্যালয় শাখার আহবায়ক নুরুজ্জামান লিখনের ইন্ধনে ও পুলিশী প্রহরায় সশ¯ত্র সšত্রাসীরা তাদের উপর অতর্কিত বোমা, গুলি ও ইটপাটকেল নিক্ষেপ করে। তারা বলেন, বর্তমান আহবায়ক কমিটির মেয়াদ গত ২৩ সেপ্টেম্বর শেষ হয়েছে। এই কমিটি এখন অবৈধ। আহবায়ক অছাত্র, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ী সšত্রাসীদের দিয়ে ছাত্রদলের মুল ধারার নেতা কর্মীদের উপর হামলা চালাচ্ছে। আগামী শনিবার থেকে ছাত্রদল থেকে অছাত্র ও চাঁদাবাজ বিতাড়নের কর্মসুচি পালনেরও ঘোষণা দিয়েছে গোর্কি ও তার সঙ্গী ছাত্রদল নেতারা।
গত বুধবার ক্যাম্পাসের ছাত্রদলের টেন্টের পাশ থেকে উদ্ধার হওয়া বিপুল সংখ্যক আগ্নেয়া¯ত্র আহবায়ক লিখনের ঘনিষ্ট ক্যাডাররা রেখেছিল বলেও তারা অভিযোগ করেন।
অপরদিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহবায়ক নুরুজ্জামান লিখন প্রতিপক্ষের অভিযোগের জবাবে তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ভেতরের এই কোন্দল সম্পর্কে কেন্দ্রীয় নেতৃবৃ›ন্দকে জানানো হয়েছে। লিখন বলেন আমি দুই গ্রুপের মধ্যেকার এই দ্বন্ধ মেটানোর চেষ্টা করছি।
