সাইফুর রহমান অসুস্থ: বুধবার হাসপাতালে ভর্তি করা হবে
যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে তিন সপ্তাহের সফর শেষে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের দেশে ফেরা স্বাস্থ্যগত কারণে বিলম্বিত হতে যাচ্ছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা বরকতুল্লাহ বুলু মঙ্গলবার এক সেমিনারে বক্তৃতা দিতে গিয়ে জানান, অর্থমন্ত্রী বুধবার যুক্তরাষ্ট্রে হাসপাতালে ভর্তি হতে পারেন।
রুগ্নশিল্প মালিকরা তাদের ব্যাংক সুদের টাকা মওকুফের ব্যাপারে শিগগিরই অর্থমন্ত্রীর সাথে বৈঠকের দাবি জানালে বুলু তাদের এ কথা জানান।
এ ব্যাপারে সাইফুর রহমানের বাসায় যোগাযোগ করে কাউকে পাওয়া যায়নি।
যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফরে গিয়ে এ নিয়ে তিনি দু’বার অসুস্থ হলেন।
