১৭ আগস্টের বোমা হামলার ঘটানায় অভিযুক্তদের শিগগিরই বিচার করা হবে: মওদুদ
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, ১৭ আগস্ট সারাদেশ জুড়ে ধারাবাহিক বোমা হামলার ঘটানায় অভিযুক্তদের শিগগিরই বিচারের আওতায় আনা হবে।
আইনমন্ত্রী জানান, বোমা হামলার ঘটনায় সিআইডি পুলিশ কুষ্টিয়া জেলায় সর্বপ্রথম চার্জশিট প্রদান করতে যাচ্ছে।
তিনি মঙ্গলবার ঢাকায় জাতীয় প্রেসক্লাব কনফারেন্স রুমে ‘নারী ও শিশু পাচার বিষয়ক রিপোর্টিংঃ সাংবাদিকদের নৈতিক দায়িত্ব’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। বাংলাদেশ জার্নালিস্টস ফোরাম এগেইনস্ট হিউম্যান ট্রাফিকিং-বিজেএফএএইচটি এ সেমিনারের আয়োজন করে।
ফোরামের সভাপতি ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে সেমিনারে অন্যান্যের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. গোলাম রহমান, দৈনিক সমকাল পত্রিকার সম্পাদক গোলাম সারওয়ার, অধ্যাপক ড. আসিফ নজরুল এবং সাংবাদিক ফরিদ হোসেন বক্তৃতা করেন।
মন্ত্রী জানান, আওয়ামী লীগের সময় বোমা হামলা ঘটনা বৃদ্ধি পায়। কিন্তু তারা এর কোন সমাধান করতে পারেনি। তিনি জানান, তারা ঘটনার তদন্ত করার চেষ্টা করছেন এবং সন্দেহভাজনদের গ্রেফতার করছেন।
আইনমন্ত্রী বলেন, সংবাদপত্রগুলোকে নৈতিকতার সাথে সংবাদ পরিবেশনে সচেতন থাকতে হবে। এক্ষেত্রে আইন বা প্রশাসনিক হস্তক্ষেপ কাম্য নয়। সাংবাদিকদের মধ্যে আত্মোপলব্ধি জাগ্রত হতে হবে, যাতে তাদের গ্রহণযোগ্যতা ক্ষতিগ্রস্ত না হয়।
তিনি বলেন, কিছু দায়িত্ববান ব্যক্তি সরকারকে ‘মৌলাবদ, জঙ্গি, সন্ত্রাসী’ এবং ‘ব্যর্থ রাষ্ট্র’ উল্লেখ করে সরকারের সমালোচনা করছেন যা খুবই দুঃখজনক।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের সাম্প্রাদায়িক প্রতিবেদনের কথা উল্লেখ করে আইনমন্ত্রী জানান, তাদের প্রতিবেদন সম্পূর্ণ দৈনিক পত্রিকা ভিত্তিক এবং সারা বিশ্বে দূর্নীতি একটি গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়। তিনি বলেন, দূর্নীতিবাজরা আবশ্যই চিহ্নিত হবে। দূনীতি দমনের জন্য আমরা দূর্নীতি দমন কমিশন গঠন করেছি।
