২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহী জেলা আওয়ামী লীগের কাউন্সিল সোমবার

প্রায় এক দশক পর সোমবার রাজশাহী জেলা আওয়ামী লীগের কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। জেলার দামকুড়া হাট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ কাউন্সিল ডাকা হয়েছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2005, 07:04 PM

Updated : 26 Apr 2022, 06:08 PM

জেলা আওয়ামী লীগের বর্তমান কমিটির মধ্যে বিদ্যমান চরম বিরোধের মুহূর্তে ডাকা এ কাউন্সিলকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করছে।

দলের প্রেসিডিয়াম সদস্য তোফায়েল আহমেদ প্রধান অতিথি, সাধারণ সম্পাদক আবদুল জলিল এমপি উদ্বোধক এবং যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিশেষ অতিথি হিসেবে কাউন্সিল অধিবেশনে উপস্থিত থাকবেন।

এর আগে ১৯৯৬ সালে জেলা আওয়ামী লীগের সর্বশেষ কাউন্সিল অনুষ্ঠিত হয়েছিল।