২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি জসিমউদ্দিন হলে ছাত্রদলের দু’গ্রুপে সংঘর্ষ, আহত ২৫

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় জসিমউদ্দিন হলে শনিবার রাতে ছাত্রদলের দু’গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ঘটেছে। এতে কমপেক্ষ ২৫ জন আহত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2005, 12:35 AM

Updated : 26 Apr 2022, 06:08 PM

এ সময় উভয় গ্রুপের কর্মীরা হলে ব্যাপক ভাংচুর চালায়। ঘটনার পর আশপাশের হলগুলোতেও উত্তেজনা ছড়িয়ে পড়ে। জসিমউদ্দিন হলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

হল সূত্রে জানা যায়, রাত ১১ টায় আমিরুল নামে প্রথম বর্ষের এক ছাত্রকে হলের ৫২৫ নম্বর কক্ষে উঠানোকে কেন্দ্র করে হলের যুগ্ম সাধারণ সম্পাদক তুহিন এবং সাংগঠনিক সম্পাদক মনির সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। এ সময় তুহিন গ্রুপের ছেলেরা মনিরের ৪২৩ নম্বর কক্ষে গিয়ে তাকে মারধর করে। এ ঘটনার পর মনির গ্রুপের ছেলেরাও মাঠে নামলে দু’গ্রুপের মধ্যে এলোপাতাড়ি সংঘর্ষ শুরু হয়। ছাত্রদলের ছেলেরা এ সময় লোহার রড ও লাঠিসোটা নিয়ে পরষ্পরের কক্ষ ভাংচুর করে। হলের উত্তর ব্লকের অর্ধ শতাধিক কক্ষ ভাংচুর করা হয়।

সংঘর্ষে মিল্টন, মনির, সায়ীদ, ওয়াহিদ, মুশতাক, শিবলি, ফয়সাল, রাসেল, তুহিন, খালেক, ফিরোজসহ আরো অনেকে আহত হয়। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।