২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচন কমিশন জোট সরকারের পুতুলে পরিণত হয়েছে

জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, বর্তমান নির্বাচন কমিশন বিএনপি-জামাত জোট সরকারের পুতুলে পরিণত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2005, 08:12 PM

Updated : 26 Apr 2022, 06:08 PM

তিনি শনিবার চূয়াডাঙ্গায় ১৪ দলের জনসভায় যোগদানের উদ্দেশ্যে যাত্রাপথে কুষ্টিয়ার পোড়াদহ ও হালসায় স্থানীয় জাসদ আয়োজিত পৃথক দু’টি সভায় বক্তৃতাকালে এ কথা বলেন।

তিনি বলেন, ১৭ আগস্ট সারা দেশে বোমা হামলার পেছনে জামাত ‘পরিচালক’ এবং বিএনপি ‘প্রযোজকের’ ভূমিকা পালন করে।