২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংরক্ষিত ৯টি শূণ্য আসনে বিএনপি’র চূড়ান্ত মনোনয়ন শনিবার

ক্ষমতাসীন বিএনপি শনিবার জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের অবশিষ্ট নয়টি আসনে তাদের প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2005, 10:00 PM

Updated : 26 Apr 2022, 06:08 PM

মনোনয়ন পেতে দলের ৫০ জনেরও বেশি নারী নেত্রী জোর তদবির চালাচ্ছেন।

নির্বাচনী তফসিল অনুযায়ী, ২৫ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিলের এবং ২৯ সেপ্টেম্বর প্রত্যাহারের তারিখ নির্ধারণ করা হয়েছে।

এর আগে সংরক্ষিত নারী আসনের নির্বাচনে আওয়ামী লীগের জন্য বরাদ্দকৃত নয়টি আসনে তারা প্রার্থী না দেওয়ায় এ আসনগুলো শূণ্য রয়ে যায়।