৪র্থ ‘ভোট বিপ্লব’ দিবস পালন করবে বিএনপি
আওয়ামী লীগের ‘অপশাসনের’ বিরুদ্ধে ভোট বিপ্লবের চতুর্থ বাষিকী উদযাপন করতে ক্ষমতাসীন বিএনপি দেশব্যাপী ব্যাপক কমসূচি হাতে নিয়েছে।
দলের মহাসচিবের দলীয় কার্যালয়ে শুক্রবার বিকেলে বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের এক যৌথ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
যুবদলের সভাপতি বরকত উল্লাহ বুলু বলেন, দিবসটি পালনের মধ্য দিয়ে আমরা জনগণকে আওয়ামী লীগের অপশাসনের কথা স্মরণ করিয়ে দিতে চাই।
তিনি বলেন, আগামী নির্বাচনে আমাদের বিজয় ছিনিয়ে নিতে আওয়ামী লীগের সকল ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক থাকার জন্য সকল নেতাকর্মীকে নির্দেশ দেওয়া হয়েছে।
দিবসটি পালন উপলক্ষ্যে বিএনপি দেশের সকল উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে মিছিল সমাবেশের আয়োজন করবে।
এ কর্মসূচির অংশ হিসেবে ১ অক্টোবর বিকেল ৪টায় নগরীর মুক্তাঙ্গণে মহাসমাবেশ করবে বিএনপির কেন্দ্রীয় কমিটি। যৌথসভায় সিরিজ বোমা হামলা, আসন্ন রমজান ও হিন্দু সম্প্রদায়ের পূজা উৎসব নিয়ে আলোচনা করা হয়।
বিএনপির মহাসচিব স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়ার সভাপতিত্বে বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বরকত উল্লাহ বুলু, আব্দুস সালাম, আব্দুল মালেক ও কবির মুরাদ।
