২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক অতিরিক্ত সচিব ও জাপা নেতা আওয়ামী লীগে দিচ্ছেন

একজন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব এবং জাতীয় পার্টির (জাপা) একজন সাবেক নেতা ২৫ সেপ্টেম্বর প্রধান বিরোধী দল আওয়ামী লীগে যোগ দেবেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2005, 05:28 PM

Updated : 26 Apr 2022, 06:08 PM

প্রবীণ আওয়ামী লীগ নেতা আব্দুস সামাদ আজাদের মৃত্যুর পর শূন্য হওয়া সুনামগঞ্জ-৩ আসনের উপ নির্বাচনে অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব আব্দুল মান্নান একজন স্বতন্ত্র প্রার্থী ছিলেন।

মানিকগঞ্জ জেলার জাপা নেতা আব্দুল কাদের সাবেক উপজেলা চেয়ারম্যান।

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার দলীয় কার্যালয়ে এ যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।