হরতাল বন্ধে আইন প্রনয়ণের প্রয়োজন নেই : সংসদে মওদুদ
আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিষ্টার মওদুদ আহমদ বলেছেন, হরতাল বন্ধে আইন প্রনয়ণের কোনো প্রয়োজন নেই।
বিশ্বের কোথাও এ ধরণের কোনো আইন নেই।
বুধবার জাতীয় সংসদে এক নোটিশের জবাবে তিনি বলেন, প্রতিবেশী দেশ ভারতে সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী হরতাল করলে অবশ্যই ক্ষতিপূরণ দিতে হয়। বাংলাদেশের সুপ্রিম কোর্টও এ ধরণের কোনো নির্দেশনা দিলে হরতাল কমে আসবে।
বিএনপির সাংসদ এমএ মতিনের আনা ৭১ বিধিতে জরুরি জন গুরুত্বপূর্ণ নোটিশের জবাবে আইনমন্ত্রী আরও বলেন, হরতাল একটি রাজনৈতিক কর্মসূচি। তাই হরতাল বন্ধে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা হওয়া দরকার। এ সমঝোতা হলে আইন প্রনয়ণের আর প্রয়োজন হবে না।
