২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শীর্ষ সম্মেলনের প্রস্তুতি সম্পর্কে সার্ক মন্ত্রীদের আবহিত করেছেন পররাষ্ট্র মন্ত্রী

পররাষ্ট্র মন্ত্রী এম মোরশেদ খান সার্কের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকে আগামী ১২-১৩ নভেম্বরে অনুষ্ঠিতব্য ১৩ তম সার্ক সম্মেলনে ঢাকার প্রস্তুতি সম্পর্কে অবহিত করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2005, 09:36 PM

Updated : 26 Apr 2022, 06:07 PM

তথ্য বিবরণীতে জানানো হয়, ইউএন এর ৬০তম সাধারণ অধিবেশন চলাকলে গত সোমবার দুপুরে পাকিস্তানের আয়োজনে এক ভোজসভায় মোরশেদ খান সার্কের পররাষ্ট্রমন্ত্রীদের প্রস্তুতি নিয়ে জানান।

সার্কের পররাষ্ট্রমন্ত্রীরা সার্ক সেক্রেটারিয়েট শক্তিশালী করার বিষয়ে আলোচনা করেন।

মোরশেদ খান এশিয়ান কোঅপারেশন ডায়লগ (এসিডি) এর বৈঠকেও অংশ নেন। এসিডি সদস্য রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীরা বিভিন্ন ইস্যুর বিষয়ে সহাযোগিতার পাশাপাশি জ্বালানি নিরাপত্তা বিষয়ে আলোচনা করেন। বৈঠকে সৌদি আরব ও রাশিয়া নতুন সদস্য হিসেবে যোগ দেওয়া স্বাগত জানানো হয়।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে দ্বি-পাক্ষিক বৈঠকও করেন। এসময়ে নেপালের পররাষ্ট্রমন্ত্রী রমেষ নাথ পান্ডে, চেক রিপাবলিকের সিরিল এসভোবোডা, মিশরের আহমেদ আবুল ঘিট এবং কিউবার ফিলিপ পেরেজ রোক’র সঙ্গে বৈঠক করেন। তারা দু’দেশের দ্বিপাক্ষিক সহযোগিতা বিষয়ে আলোচনা করেন।

কিউবা হাভানায় অনুষ্ঠিত জোট নিরপেক্ষ আন্দোলনের বৈঠকে যোগ দেওয়ার জন্য বাংলাদেশকে আমন্ত্রণ জানালে মোরশেদ খান কিউবার পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান।

ইউরোপীয় কমিশনের বৈদেশিক সম্পর্ক বিভাগের কমিশনার বেনিটা ফেরেরো-ওয়াল্ডনার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। তারা বিভিন্ন পারস্পরিক স্বার্থ বিষয়ে আলোচনা করেন।