২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হাসিনা ২৮ সেপ্টেম্বর আজমীর যাচ্ছেন

াতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ২৮ সেপ্টেম্বর বুধবার ভারতের আজমীর যাচ্ছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2005, 08:18 PM

Updated : 26 Apr 2022, 06:07 PM

সেখানে তিনি হযরত খাজা মইনউদ্দিন চিশতির (রহ:) মাজার জিয়ারত করবেন। এছাড়া নয়াদিল্লিতে অবস্থানকালে আওয়ামী লীগ সভানেত্রী ভারতের সরকার ও বিরোধী দলীয় নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করতে পারেন।

শেখ হাসিনার ঘনিষ্ট একটি সূত্র মঙ্গলবার বিডিনিউজকে জানান, এ সফর চার দিনের হতে পারে। তিনি বলেন, আজমীর শরিফে মাজার জিয়ারত করাই তার এ সফরের মূল উদ্দেশ্য। এ ছাড়া দু’দিন তিনি দিল্লিতে অবস্থান করতে পারেন।