সন্তু লারমার আগমন ঠেকাতে বান্দরবানে ১৭ ও ১৮ সেপ্টেম্বর হরতাল
পার্বত্য বাঙালী সম অধিকার পরিষদ ১৭ ও ১৮ সেপ্টেম্বর বান্দরবানে হরতাল ডেকেছে।
জনসংহতি সমিতির সভাপতি জোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমার (সন্তু লারমা) বান্দরবানে আগমন ঠেকাতে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
স্থানীয় প্রেসক্লাব চত্বরে বৃহস্পতিবার বিকেলে যুব সম অধিকার পরিষদের সভায় এ ঘোষণা দেওয়া হয়। বান্দরবান পার্বত্য জেলা পাহাড়ি ছাত্র পরিষদ আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্যে ১৮ সেপ্টেম্বর সন্তু লারমার বান্দরবান সফরের কর্মসূচি রয়েছে।
পার্বত্য বাঙালী সম অধিকার পরিষদের অঙ্গ সংগঠন বাঙালী যুব সম অধিকার পরিষদের সভায় সভাপতিত্ব করেন যুব পরিষদ সভাপতি গোলাম সারোয়ার সোহাগ। বাঙালী সম অধিকার পরিষদ নেতৃবৃন্দ এতে বক্তব্য রাখেন।
