২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিল্পমন্ত্রীর উপস্থিতিতে বিএনপি নেতাকর্মীদের হাতে বিসিআইসি’র চেয়ারম্যান ও খুলনা হার্ডবোর্ড মিলস’র এমডি লাঞ্ছিত

ছাত্রদল, যুবদল ও শ্রমিক দলের নেতাকর্মীদের হাতে বুধবার বিসিআইসি’র চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ইমাম-উজ-জামান এবং খুলনা হার্ডবোর্ড মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শামসুল হক লাঞ্ছিত হয়েছেন।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2005, 08:35 PM

Updated : 26 Apr 2022, 06:06 PM

ঘটনার সময় শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী, খুলনা সিটি করপোরেশনের মেয়র তৈয়বুর রহমানসহ বিএনপি ও জামায়াতের খুলনা অঞ্চলের এমপি ও নেতারা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। পুলিশ তাৎক্ষণিকভাবে মন্ত্রীকে কর্ডন করে মিলের ব্যবস্থাপনা পরিচালকের কক্ষে নিয়ে যায়।

খুলনার খালিশপুরে হার্ডবোর্ড মিলস পুনরায় চালু উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিএনপি নেতাদের অভ্যর্থনা না জানানোর অভিযোগে বিএনপির নেতাকর্মীরা প্রায় ১০ মিনিট ধরে দুই কর্মকর্তাকে মারধোর, ধস্তাধস্তি ও লাঞ্ছিত করে।

বিএনপি নেতাকর্মীরা বিসিআইসির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ইমাম-উজ-জামান এবং খুলনা হার্ডবোর্ড মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শামসুল হকের পদত্যাগও দাবি করে।