দেশের মুসলমানরা শয়তানি শক্তির টার্গেটে পরিণত হয়েছে: চমোনাই পীর
চমোনাই’র পীর ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের আমীর মাওলানা সৈয়দ মোহাম্মদ ফজলুল করীম বলেছেন দেশের মুসলমানরা আজ অত্যন্ত দুর্দিন অতিক্রমের সাথে সাথে তাগুতি শক্তির টার্গেটে পরিণত হয়েছে।
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার নোয়াপাড়া কোল্ড স্টোর মিলনায়তনে রোববার অনুষ্ঠিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, সিরাজগঞ্জে সরকার দলীয় সন্ত্রাসীদের জুলুম নির্যাতনের শিকার হয়েছেন আন্দোলনের নেতা অধ্যাপক মাওলানা কাজী ওসমান গনিসহ পাঁচ নেতা-কর্মী। কিন্তু সন্ত্রাসীরা সরকার দলীয় হওয়ায় ধরা ছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে।
তিনি আরও বলেন, সন্ত্রাসীরা ইশা আন্দোলন সিরাজগঞ্জ জেলা কর্যালয়ে ঢুকে কুরআন হাদীস রাস্তায় ছুঁড়ে ফেলে অত্যন্ত ইসলাম বিদ্বেষীর পরিচয় দিয়েছে।
তিনি বলেন, সরকার যদি হামলাকারীদের গ্রেফতার করতে ব্যর্থ হয় তাহলে চরম মূল্য দিতে হবে।
