শেখ হাসিনার সঙ্গে জেবিজেসিসিইসি প্রতিনিধি দলের বৈঠক
জাপান-বাংলাদেশ জয়েন্ট কমিটি ফর কমার্শিয়াল অ্যাণ্ড ইকোনমিক কো অপারেশন’র (জেবিজেসিসিইসি) একটি প্রতিনিধি দল শুক্রবার বিকেলে জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করে।
সুধাসদনে অনুষ্ঠিত এক ঘন্টার এ বৈঠকে তারা দ্বি পাক্ষিক ব্যবসা বাণিজ্য উন্নয়নের ব্যাপারে আলোচনা করেন।
শেখ হাসিনার রাজনৈতিক সচিব সাবের হোসেন চৌধুরী বৈঠক শেষে বিডিনিউজকে জানান, আলোচনায় বাংলাদেশের বেকারত্ব নিরসনে যৌথ উদ্যোগের ওপর বৈঠকে বিশেষ গুরুত্বারোপ করা হয়। সংসদীয় গণতান্ত্রিক পদ্ধতির রাষ্ট্র ব্যবস্থায় উন্নয়নের স্বার্থে সরকারের ধারাবাহিকতা দরকার। এছাড়া সুশাসন ছাড়া বিনিয়োগ ও উন্নয়ন সম্ভব নয়।
শেখ হাসিনা জেবিজেসিসিইসি চেয়ারম্যান কোজি নোজিমা’র নেতৃত্ত্বাধীন প্রতিনিধি দলকে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন।
