জাতীয় ঐক্য মঞ্চ দেশজুড়ে বোমা হামলার ঘটনায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে
জাতীয় ঐক্য মঞ্চের নেতৃবর্গ দেশজুড়ে ধারাবাহিক বোমা হামলার ঘটনায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে দায়ী তার পদত্যাগ দাবি করেছেন।
বৃহস্পতিবার ইনিস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ মিলনায়তনে এক সমাবেশে তারা এ দাবি জানান। নেতৃবৃন্দ বলেন, সাম্রতিক বোমা হামলার ঘটনা জণগণের নিরাপত্তাকে হুমকির মুখে ঠেলে দিয়েছে এবং বিশ্বের কাছে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করেছে। তারা এজন্যে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ চার দলীয় ঐক্য জোটের সরকারের কাছে থেকে ব্যখ্যা দাবি করেন।
এতে মঞ্চের কো-চেয়ারম্যান, বিকল্প ধারা বাংলাদেশের সভাপতি এবং সাবেক রাষ্ট্রপতি ডা. বি চৌধুরী এবং মঞ্চের চেয়ারম্যান ও গণ ফোরামের সভাপতি ড. কামাল হোসেন এসময় উপস্থিত ছিলেন।
জাতীয় ঐক্য মঞ্চের সমাবেশ শেষে একটি মিছিল পুলিশ শিশু পার্কের সামনে আটকে দেয়।
পরে মঞ্চের শীর্ষ নেতাদের একটি প্রতিনিধি দল স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের সাথে তার কার্যালয়ে দেখা করে দেশের পরিস্থিতি নিয়ে জাতীয় সংলাপ আয়োজনের দাবিতে স্মারকলিপি প্রদান করে।
