২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জলিলের উপস্থিতিতে ফুলপুরে আওয়ামী লীগের দু’গ্রুপে সংঘর্ষ, মঞ্চ ভাংচুর, ২০ জন আহত

ফুলপুর উপজেলা সদরে বৃহস্পতিবার আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপির উপস্থিতিতে দলের দু’গ্রুপের মঞ্চ ভাংচুর ও সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছে। এদের মধ্যে চার জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2005, 08:19 PM

Updated : 26 Apr 2022, 06:05 PM

পুলিশ সূত্র বিডিনিউজকে জানায়, আব্দুল জলিল শেরপুরের জনসভায় যাওয়ার পথে ফুলপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি হায়াতুর রহমান খান বেলাল দলীয় কার্যালয়ের সামনে এবং দলের নেতা জহিরুল ইসলাম লতিফ প্লাজা মার্কেটের সামনে মঞ্চ তৈরি করেন।

বিকেল ৪টায় তিনি জহির গ্রুপের মঞ্চে উঠে বক্তৃতা শুরু করলে বেলাল গ্রুপের কর্মীরা বাধা দেয়। এ পর্যায়ে তিনি মঞ্চ থেকে নেমে আসার পরপরই ওই মঞ্চ ভাংচুর করা হয়।

আব্দুল জলিল পরে বেলাল গ্রুপের মঞ্চেও বক্তব্য রাখেন। এসময় জহির গ্রুপের কর্মীরা বেলাল গ্রুপের কর্মীদের ওপর হামলা চালালে ব্যাপক সংঘর্ষ শুরু হয়।