জ্যাকবের নামে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন জলিল
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের সাবেক এমপি প্রার্থী ও দলের চরফ্যাশন উপজেলা কমিটির সভাপতি আব্দুল্লাহ্ আল ইসলাম জ্যাকবের বিরুদ্ধে দায়েরকৃত ‘ষড়যন্ত্রমূলক মিথ্যা’ মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছেন।
বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি এ দাবি জানান। বিবৃতিতে তিনি জ্যাকবকে মাইক্রোবাসের ড্রাইভার দেখিয়ে তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের এবং অত্যাচার নির্যাতন হয়রানির ঘটনা উল্লেখ করে এর প্রতিবাদ ও নিন্দা জানান।
