২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রবীণ আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা সোনা মিয়ার ইন্তেকাল

ঢাকা মহানগরীর লালবাগ থানা আওয়ামী লীগের প্রবীণ নেতা, বিশিষ্ট মুক্তিযোদ্ধা সাইদুর রহমান সোনা মিয়া বুধবার ইন্তেকাল করেছেন (ইন্না ... রাজেউন)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2005, 08:30 PM

Updated : 26 Apr 2022, 06:04 PM

মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭০ বছর। তিনি স্ত্রী, চার ছেলে, এক মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক, সাবেক সাংসদ হাজী মোহাম্মদ সেলিম সোনা মিয়ার মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন।