২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আওয়ামী লীগ নেতা ও সাংবাদিক মোকসেদুর রহমানের মৃত্যুতে শেখ হাসিনার শোক

জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সিরাজঞ্জের রায়গঞ্জ থানা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও দৈনিক ইত্তেফাকের সাংবাদিক মোকসেদুর রহমান তালুকদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2005, 07:23 PM

Updated : 26 Apr 2022, 06:05 PM

এক শোক বিবৃতিতে বুধবার তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

মোকসেদুর রহমান ৭৫ বছর বয়সে ২৩ আগস্ট ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, চার মেয়েসহ আত্মীয় স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।