২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর সাথে বিএনপি’র নবনির্বাচিত মহিলা এমপিদের সাক্ষাৎ

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচিত ক্ষমতাসীন বিএনপি’র মহিলা এমপিরা মঙ্গলবার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2005, 09:58 PM

Updated : 26 Apr 2022, 06:04 PM

সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী বেগম সেলিমা রহমানের নেতৃত্বে অ্যাড. ফেরদাউস আখতার ওয়াহিদা ব্যতিত বাকি ৩০ জন এমপি প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী দেশের নারীদের কল্যাণে এবং তাদের ক্ষমতায়নের লক্ষ্যে কাজ করে যাওয়ার জন্য নবনির্বাচিত সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানান।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিজয় নিশ্চিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রী সততা ও নিষ্ঠার সাথে তাদের কাজ করে যাওয়ার ব্যাপারেও আহ্বান জানান।

নবনির্বাচিত মহিলা সাংসদরা গত সোমবার শপথ গ্রহণ করেন। আগামী বৃহস্পতিবারে অনুষ্ঠিত সংসদ অধিবেশনে তারা যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।