২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ার্ড কমিশনাররা বর্জন করায় রাজশাহী সিটি করপোরেশনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়নি

ওয়ার্ড কমিশনারদের বর্জনের কারণে সোমবার রাজশাহী সিটি করপোরেশনের ১১ তম সাধারণ সভা অনুষ্ঠিত হতে পারেনি।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2005, 09:26 PM

Updated : 26 Apr 2022, 06:04 PM

সাধারণ সভার আলোচ্যসূচিতে ওয়ার্ড কমিশনারদের ১২ দফা অন্তর্ভূক্ত না করার প্রতিবাদে তারা অনুষ্ঠান বয়কট করলে করপোরেশনের মেয়র মিজানুর রহমান মিনু সাধারণ সভা মুলবতবী ঘোষণা করেন।

গত ৯ মে করপোরেশনের ১০ম সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় ওয়ার্ড কমিশনাররা তাদের ১২ দফা দাবি উপস্থাপন করলে মেয়র পরবর্তী সাধারণ সভায় ১২ দফা নিয়ে আলোচনা করা হবে বলে আশ্বাস দেন। ওয়ার্ড কমিশনারদের অভিযোগ, ১১তম সাধারণ সভায় কমিশনারদের দাবি উপেক্ষা করায় তারা সভা বর্জন করেছে। তারা আরও জানান, ১২ দফা আলোচ্যসূচিতে স্থান না দিলে তারা আর সাধারণ সভায় যোগ দেবেন না।

ওয়ার্ড কমিশনারদের ১২ দফার মধ্যে রয়েছে ওয়ার্ডভিত্তিক উন্নয়নের জন্যে ৩০ লক্ষ টাকা বরাদ্দ, উন্নয়ন কাজের টেন্ডার কমিটিতে ওয়ার্ড কমিশনারদের সম্পৃক্ত করা, ওয়ার্ডের বিভিন্ন তথ্য সংরক্ষণের জন্যে কমিশনারদের কম্পিউটার প্রদান ইত্যাদি।