২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর সঙ্গে আয়ারের সাক্ষাৎ: বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরো উন্নয়নে আগ্রহী ভারত

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরো উন্নয়নে আগ্রহী ভারত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2005, 08:40 PM

Updated : 26 Apr 2022, 06:04 PM

ভারতের পক্ষ থেকে দু’দেশের জনগণের কল্যাণের লক্ষ্যে এ সম্পর্ক আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে।

দেশটির সফররত পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস ও পঞ্চায়েত রাজ বিষয়ক মন্ত্রী মনিশংকর আয়ার সোমবার বিকেলে প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎকালে এ অভিমত প্রকাশ করেন।

প্রধানমন্ত্রী এ বিষয়ে ইতিবাচক সাড়া দেন।

আলাপকালে দুদেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধি এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট আঞ্চলিক এবং আন্তর্জাতিক নানা বিষয় স্থান পায়।

ভারতের মন্ত্রী সে দেশের পেট্রোলিয়াম ইন্সটিটিউটে বাংলাদেশের এ খাতের লোকজনের প্রশিক্ষণের প্রস্তাব করেন।

প্রধানমন্ত্রী খালেদা জিয়া ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংকে তার মাধ্যমে শুভেচ্ছা পৌঁছে দেন। তিনি আশা প্রকাশ করেন, আগামী নভেম্বরে অনুষ্ঠেয় সার্ক শীর্ষ সম্মেলনে তার সঙ্গে দেখা হবে।

মনিশংকর আয়ার খালেদা জিয়াকে ভারত সফরে সে দেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণের কথা আবারো উল্লেখ করেন।