২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বোমা হামলা আন্তর্জাতিক চক্রান্ত: তারেক রহমান

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব তারেক রহমান দেশজুড়ে সাম্প্রতিক বোমা হামলার পেছনে আল কায়দার মত কোন আন্তর্জাতিক সন্ত্রাসী চক্রের যোগসাজশ থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2005, 12:45 AM

Updated : 26 Apr 2022, 06:04 PM

বিবিসির সঙ্গে এক একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, যেসব জঙ্গী সংগঠন যুক্তরাষ্ট্র বা বৃটেনে সন্ত্রাসী হামলা চালিয়েছে তাদের সহায়তায় বাংলাদেশের বিপথগামী কিছু লোক এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে।

বাংলাদেশে এই প্রথম ক্ষমতাসীন জোটের এত উচ্চ পর্যায়ের কোন নেতা দেশের ভেতর আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠীর তৎপরতার কথা স্বীকার করলেন।

এর আগে বিরোধীদল গুলোর পক্ষ থেকে বহুবার এমন অভিযোগ উঠলেও সরকার তা অস্বীকার করে এসেছে।