২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সামরিক সরকারকে অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়কে স্বাগত জানিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ

সব ক’টি সামরিক সরকারকে অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়কে স্বাগত জানিয়ে বাংলাদেশ ছাত্রলীগ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাবেশ ও শোভাযাত্রা বের করে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2005, 07:29 PM

Updated : 26 Apr 2022, 06:04 PM

২৯ আগস্ট এক যুগান্তকারী রায়ে হাইকোর্ট ১৯৭৫ সালের ১৫ আগস্ট থেকে ১৯৭৯ সালের ১৭ এপ্রিল পর্যন্ত সকল সরকারকে অবৈধ ঘোষণা করে।   

শোভাযাত্রা শেষে অপরাজেয় বাংলার সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রলীগের সভাপতি লিয়াকত সিকদার বলেন, হাইকোর্টের এই রায় প্রমাণ করে স্বাধীনতা কিছু সামরিক কর্মকর্তার গোলটেবিল বৈঠকের ফলে আসেনি। এ স্বাধীনতা অর্জিত হয়েছে ত্রিশ লাখ মানুষের জীবনের বিনিময়ে।

সমাবেশে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাবু, বলরাম পোদ্দার, রফিকুল ইসলাম কোতোয়াল প্রমুখ ছাত্রলীগ নেতা।