২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৭ আগস্টের বোমা বিস্ফোরণ নিয়ে সংসদে আলোচনা হবে

১৭ আগস্টের দেশব্যাপী সিরিজ বোমা বিস্ফোরণসহ সাম্প্রতিক বেশ কিছু বিষয় নিয়ে সংসদের আগামী অধিবেশনে আলোচনা হতে পারে। প্রধানমন্ত্রী খালেদা জিয়াও সংসদে এ ব্যাপারে গুরুত্বপূর্ণ ভাষণ দিতে পারেন বলে জানা গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2005, 07:20 PM

Updated : 26 Apr 2022, 06:03 PM

সংশ্লিষ্ট সূত্র জানায়, সরকারের পক্ষ থেকে প্রধান বিরোধী দল আওয়ামী লীগকে সংসদে ফিরিয়ে নেওয়ার চেষ্টা চলছে।

বৃহস্পতিবার বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা থেকে দলের মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী আব্দুল মান্নান ভূঁইয়া সাম্প্রতিক ঘটনাবলি ও বিভিন্ন দাবি নিয়ে আলোচনার জন্য ইতিমধ্যে আওয়ামী লীগকে সংসদে যোগ দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন।

সূত্র জানায়, আওয়ামী লীগ সংসদে যোগ দিলে এ নিয়ে সংসদে তুমুল বিতর্ক হতে পারে। তবে আওয়ামী লীগ সংসদে যোগ না দিলেও অন্য বিরোধী দলগুলোর উপস্থিতিতে সংসদের এবারের অধিবেশনে তুমুল বিতর্ক হবে।

অষ্টম জাতীয় সংসদের ১৮তম অধিবেশন আগামী ৮ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে।