২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি গ্রুপ তাহরিক-এ-ইনসাফের কুমিল্লায় পথসভা

সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন তাহরিক-এ-ইনসাফ এর শতাধিক কর্মী বৃহস্পতিবার পুলিশের উপস্থিতেই কুমিল্লায় একটি পথসভা করেছে।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2005, 09:25 PM

Updated : 26 Apr 2022, 06:03 PM

সন্ধ্যায় কুমিল্লা শহরের প্রাণকেন্দ্র টাউন হলের সামনে অনুষ্ঠিত এ পথসভার সভাপতিত্ব করেন কেন্দ্রীয় সংসদের নেতা মামুন আনসারী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার ইকবাল, আজাদ, মোজাহীদ ও সেলিম।

শতাধিক কর্মী ব্যানার নিয়ে পুলিশের সামনেই পথসভা করে নিরবে চলে যায়। সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত এই মৌলবাদি সংগঠনের প্রকাশ্য উপস্থিতি কুমিল্লায় এই প্রথম।

পুলিশের স্থানীয় কর্তৃপক্ষের সাথে এ ব্যাপারে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।