সন্ত্রাস বিরোধী ঐক্য কনভেনশনে বক্তারা: জোট সরকার দেশে সর্বস্তরের মানুষের বাক-স্বাধীনতা অবরুদ্ধ করছে
জোট সরকার দেশে সাধারণ জনগণ, সাংবাদিক, লেখক, রাজনীতিবিদসহ সর্বস্তরের মানুষের বাক-স্বাধীনতা অবরুদ্ধ করে রেখেছে।
সন্ত্রাস বিরোধী ঐক্য কনভেনশনের দ্বিতীয় দিনে বক্তারা এক সেমিনারে কথা বলেন।
ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটের সেমিনার হলে বুধবার ‘মুক্ত চিন্তার উপর আঘাত’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন বিশিষ্ট বুদ্ধিজীবী কামাল লোহানী। আলোচনায় অংশগ্রহণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গোলাম রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আব্দুল খালেক, অর্থনীতি সমিতির সভাপতি ড. খালেকুজ্জামান এবং ব্যরিস্টার তানিয়া আমীর।
সেমিনারে ‘আক্রান্ত মুক্ত চিন্তা ও মুক্তির চিন্তা’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট সাংবাদিক ও লেখক আবুল মোমেন।
মূল প্রবন্ধে আবুল মোমেন বলেন, একই সময়ে দেশব্যাপী বোমা হামলা প্রমান করে দেশে মুক্ত চিন্তা, জাতীয়তা, স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্রের শিকড় অনেক গভীরে।
