বোমা হামলা আরো বড় কিছু ঘটার ইঙ্গিত হতে পারে: নাজমূল হুদা
বোমা হামলা দেশে আরো বড় কিছু ঘটার ইঙ্গিত হতে পারে। বোমা হামলার তদন্তে কোনো প্রভাব রাখতে পারে, এমন বক্তব্য রাখা ঠিক হবে না।
স্বাধীনতা ফোরামের উদ্যোগে ‘সারাদেশে একযোগে বোমা হামলার উদ্দেশ্য: জাতীয়তাবাদী ও ইসলামী শক্তির করনীয়’ শীর্ষক মতবিনিময় সভায় যোগযোগ মন্ত্রী ব্যরিস্টার নাজমূল হুদা একথা বলেন।
শনিবার জাতীয় প্রেসক্লাবে এ মত বিনিময় সভার আয়োজন করা হয়। বিএনপি নেতা আবু নাসের রহমাতুল্লাহ সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বিএনপি যুগ্ম মহাসচিব গয়েশ্বর চন্দ্র রায়, জাতীয় পার্টি কাজী ফিরোজ রশীদ, জামাত ইসলামি নেতা মো. কামরুজ্জামান, জামায়েত উল্লামা ইসলামীর মহাসচিব মুফতী মো. ওয়াক্কাস মুফতী ইজাহারুল ইসলাম ও জোটের সঙ্গে সংশিষ্ট নেতৃবৃন্দ।
যোগাযোগ মন্ত্রী বলেন, সুষ্ঠু ও সঠিকভাবে তদন্ত পরিচালিত হচ্ছে।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, প্রধানমন্ত্রীর জাতির উদ্দেশে দেওয়া বক্তব্যের সাথে অনেক মন্ত্রীই বিরোধীতা করেছেন। এটি ঠিক নয়।
তিনি বলেন, যাদের নামে কাগজপত্র পাওয়া গেছে, তারা জড়িত নয় বলে জোট নেতারা যে বক্তব্য দিচ্ছেন, তা-ও উচিত নয়।
