২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে বোমা হামলা সংক্রান্ত লিফলেট, বই, পত্রিকা ও ক্যাসেট উদ্ধার

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার কানসোনা গ্রামে মঙ্গলবার মধ্যরাতে এক অভিযান চালিয়ে পুলিশ বোমা হামলা সংক্রান্ত লিফলেট, বই, পত্রিকা ও ক্যাসেট এবং আহলে হাদিস নেতা ড. গালিবের লেখা বেশ কিছু চিঠি উদ্ধার করেছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2005, 09:53 PM

Updated : 26 Apr 2022, 06:01 PM

কামারখন্দ ও উল্লাপাড়া পুলিশের একটি যৌথ দল আহলে হাদিস আন্দোলনের যুব সংগঠনের সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি আবদুল মতিনের বাড়িতে তল্লাশি চালিয়ে এসব উদ্ধার করে। তবে অভিযান চলাকালে মতিনের বাড়িতে কেউ ছিল না।

পুলিশ জানায়, মতিন উল্লাপাড়ার সলপ ইউনিয়নে ম্যারেজ রেজিস্ট্রার হিসেবে কাজ করছে। তার বাড়ি কামারখন্দ উপজেলার বড়কুড়া গ্রামে।

পুলিশ সন্দেহ করছে, বোমা বিস্ফোরণের অভিযোগে ৭ দিনের রিমান্ডপ্রাপ্ত কামারখন্দের কলেজ শিক্ষক আলমগীর হোসেনের সঙ্গে আবদুল মতিনের রাজনৈতিক সম্পৃক্ততা আছে। দুজনের পৈত্রিক বাড়ি কামারখন্দ উপজেলার বড়কুড়া গ্রামে।