২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সন্ত্রাসবাদ ও নিরীহ মানুষ হত্যার পেছনে কোনও রাজনৈতিক এজেন্ডা থাকতে পারে না : যুক্তরাষ্ট্র

গত ১৭ আগস্ট দেশজুড়ে ধারাবহিক বোমা বিস্ফোরণের পর যুক্তরাষ্ট্রের এক মুখপাত্র জানান, বাংলাদেশে সন্ত্রাসবাদ ও নিরীহ মানুষ হত্যার পেছনে কোনও রাজনৈতিক এজেন্ডা থাকতে পারে না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2005, 08:30 PM

Updated : 26 Apr 2022, 06:01 PM

মঙ্গলবার ওয়াশিংটন ডিসিতে নিয়মিত প্রেস ব্রিফিংকালে সিন ম্যাককরম্যাক বলেন, সন্ত্রাসবাদ ও নিরীহ মানুষ হত্যার পেছনে কোনও রাজনৈতিক এজেন্ডা থাকার অবকাশ নেই এবং ব্যাপারটি আমাদের কাছে অত্যন্ত স্পষ্ট।

তিনি আরও বলেন, বাংলাদেশের সরকার এই বোমা বিস্ফোরণের ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা তাদের প্রচেষ্টার সাথে একাত্মতা ঘোষণা করে যারা এই বিস্ফোরণ ঘটিয়েছে তাদেরকে বিচারের আওতায় আনতে সহায়তা করতে আগ্রহী।

ম্যকিকরম্যাক বলেন, সন্ত্রাস মোকাবেলায় আমরা বাংলাদেশের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করব।

তবে, বিস্ফোরণের তদন্তে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে কি ধরণের সহায়তা দেবে কিংবা বাংলাদেশ যুক্তরাষ্ট্রের কাছে কি ধরণের সহায়তা চেয়েছে, এ প্রশ্ন করা হলে তিনি তা এড়িয়ে যান।