২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশকে ‘ব্যার্থ রাষ্ট্র’ আখ্যা দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যমের অপপ্রচার

সারাদেশে বুধবার বোমা বিস্ফোরণের ঘটনার পর ভারতীয় সংবাদমাধ্যমগুলো বাংলাদেশকে ‘ব্যার্থ রাষ্ট্র’ আখ্যা দিয়ে অপপ্রচার চালাচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2005, 06:13 PM

Updated : 26 Apr 2022, 06:00 PM

টাইমস অব ইন্ডিয়ার অঙ্গ প্রতিষ্ঠান টাইমস নিউজ নেটওয়ার্ক শুক্রবার একটি প্রতিবেদনে উল্লেখ করে, বাংলাদেশে বুধবারের সন্ত্রাসী হামলা একটি বিষয়কেই প্রমাণ করে যে, ভারত ব্যার্থ রাষ্ট্রগুলো দ্বারা পরিবেষ্টিত।

রিপোর্টে আরও উল্লেখ করা হয়, ভারতের বিভিন্ন রাজ্যের সাথে বাংলাদেশের ১৭টি স্থান, পাকিস্তানের সাথে ৩৪টি, নেপালের সাথে ৩৫টি, মায়ানমার ও ভুটানের সাথে ২৩টি করে এবং আফগানিস্তানের সাথে ২৬টি স্থান ঝুঁকিপূর্ণ। এরমধ্যে ১১টি স্থান অত্যাধিক ঝূঁকিপূর্ণ।

রিপোর্টে আরও বলা হয়, ব্যর্থ রাষ্ট্র নিরূপন কর হয় দেশের অর্থনীতি, সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি সহ ১২টি বিবেচনায়। এগুলোর মধ্যে অন্যতম শরণার্থী ও উদ্বাস্তুর সংখ্যা, মানবাধিকার, ধীরগতির উন্নয়ন, জনসেবা, নিরাপত্তা ব্যবস্থা, এলিটদের কার্যক্রম এবং বৈদেশিক সম্পর্ক।

বিপোর্টে বলা হয়, পাকিস্তান ব্যর্থ হচ্ছে অর্থনীতি, রাজনীতি এবং সামরিক বিষয়াদির জন্যে। এদিকে প্রতিনিয়ত অপরাধ সংঘঠিত হওয়ায় বাংলাদেশ খুবই নাজুক অবস্থানে রয়েছে। এতে বলা হয়, এটা রাষ্ট্রের শক্তি ধারণের বিষয় নয় বরং শক্তিহীনতার পরিচয়।

টাইমস নিউজ নেটওয়ার্ক বলেছে, ব্যর্থ রাষ্ট্রগুলো অনেক অনৈতিক বিষয় রপ্তানি করে তারমধ্যে অন্যতম হচ্ছে আন্তর্জাতিক সন্ত্রাস, ব্যপকহারে অভিবাসন, মাদক, অস্ত্র ইত্যাদি।

বাংলাদেশ সম্পর্কে প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ ইসলামী মৌলবাদে নিমজ্জিত যা ভারতের দুর্বল উত্তর পূর্ব রাজ্যগুলোর ওপর দুর্বিষহ চাপ সৃষ্টি করেছে।

সত্যিকার অর্থে বাংলাদেশের বোমা হামলা অথবা এলটিটি’র দ্বারা শ্রীলংকার মন্ত্রী খুন হওয়া একটি একক ঘটনা কিন্তু এর ফলে বাংলদেশের মতো দেশগুলোও ওপর পৃথিবীর দৃষ্টি আকর্ষণ হয়।