দলীয় স্বার্থ হাসিলের জন্য কায়েমী স্বার্থবাদীরা জাতীয় স্বার্থকে বিসর্জন দিয়ে চলেছে: মান্নান ভুঁইয়া
বোমা হামলার ঘটনা থেকে রাজনৈতিক ফায়দা হাসিলের অপচেষ্টায় লিপ্ত মহলের কঠোর সমালোচনা করে বিএনপি মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়ার বলেছেন, দলীয় স্বার্থ হাসিলের জন্য তারা জাতীয় স্বার্থকে বিসর্জন দিয়ে চলেছে।
বৃহস্পতিবার বিকালে তার সরকারি বাসভবনে বিএনপি’র এক যৌথ সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।
১ সেপ্টেম্বর বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করতে সকরারি দল বিএনপি ও তার অঙ্গ সংগঠন এই যৌথ সভার আয়োজন করে।
প্রধান বিরোধী দল আওয়ামী লীগকে সারদেশে বোমা হামলার সাথে জড়িত থাকার অভিযোগ করে দলের এক সিনিয়র মন্ত্রী জানান, যদি আওয়ামী প্রধান বলেতে পারেন যে প্রধানমন্ত্রী বোমা হামলার নির্দেশ দিয়ে বিদেশ চলে গিয়েছেন তবে তারাও একই ভাবে বিপরিত প্রতিক্রিয়া ব্যাক্ত করতে পারেন।
দেশের অব্যহত উন্নয়ন প্রক্রিয়াকে ব্যহত করতে এটি একটি গভীর ষড়যন্ত্রের অংশ উল্লেখ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী বলেন, ষড়যন্ত্রকারী বোমাবাজরা দেশের শত্রু, জনগণের শত্রু ও মানবতার শত্রু।
তিনি বলেন, কিছু রাজনৈতিক দল হরতালের ঢাক দিয়েছে....আগেও তারা এই কাজ করেছে...এবং হামলাকারীদের ধরার জন্য আন্তর্জাতিক খ্যতিসম্পন্ন বিভিন্ন গোয়েন্দা সংস্থাকে স্বাগত জানালেও আমরা তাদের কাজ থেকে সহযোগিতা পাই নি।
তিনি আরও জানান, এ বোমাবাজ কাপুরুষদের প্রতিহত করতে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে এগিয়ে আসতে হবে।
সভায় বোমা হামলা, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ২২ আগস্ট বিকাল চারটায় সারা দেশে উপজেলা, জেলা, বিভাগীয় শহর ও ঢাকায় মুক্তাঙ্গনে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মির্জা আব্বাস, বরকত উল্লাহ বুলু, মোয়াজ্জেম হোসেন আলাল এমপি ও গয়েশ্বর চদ্র রায় প্রমুখ।
