২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় নিষিদ্ধ ঘোষিত জামায়াতুল মুজাহিদিনের নেতা গ্রেপ্তার

সাতক্ষীরা পুলিশ নিষিদ্ধ ঘোষিত ইসলামী জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিনের এক নেতাকে বুধবার রাতে গ্রেপ্তার করেছে।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2005, 12:38 PM

Updated : 26 Apr 2022, 06:00 PM

গ্রেপ্তারকৃত জামায়াতুল মুজাহিদিন নেতা মুনিরুজ্জামান মুন্না পুলিশের কাছে স্বীকার করেছে যে, বুধবার সকালের দিকে সাতক্ষীরা শহরের বোমা বিস্ফোরণের ঘটনার সঙ্গে সে জড়িত ছিল।

পুলিশ মুন্নাকে শহরের ইটাগাছা এলাকা থেকে গ্রেপ্তার করে। জামায়াতুল মুজাহিদিনের অপর আটককৃত কর্মী নাসিরুদ্দিন মুন্নার নাম প্রকাশ করে দেয়ার পর পুলিশ তাকে গ্রেপ্তার করে।

নাসিরুদ্দিন পুলিশের কাছে আরও স্বীকার করেছে যে, বুধবার বেলা ১১টায় শহরের জজ কোর্ট এলাকায় সে বোমা হামলা চালিয়েছে।

জেলায় বুধবারের বোমা বিস্ফোরণের ঘটনার সাথে জড়িত সন্দেহে পুলিশ আরও ১৩ জনকে গ্রেপ্তার করেছে।