২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত ৪, কলেজ বন্ধ ঘোষণা

ভর্তি প্রক্রিয়ায় আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরে মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজে জাতীয়তাবাদী ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2005, 07:56 PM

Updated : 26 Apr 2022, 05:59 PM

সংঘর্ষে পুলিশসহ ৪ জন মারাত্মকভাবে আহত হয়েছে। এঘটনায় কলেজ কর্তৃপক্ষ আগামী ২১ আগষ্ট পর্যন্ত কলেজ বন্ধ ঘোষণা করেছে।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, মঙ্গলবার থেকে শুরু হওয়া এইচএসসি প্রথম বর্ষের ভর্তি প্রক্রিয়ায় আধিপত্য বিস্তার ও বন্ধু দিবসের একটি তুচ্ছ ঘটনাকে ঘিরে শত্রুতার জের ধরে বেলা সাড়ে ১১ টার দিকে উভয় গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক ঘন্টাব্যাপি সংঘর্ষে উভয় গ্রুপ লাঠি সোঠা, হকিস্টিকসহ ধারালো অস্ত্র ব্যাবহার করে। এতে এএসপি সদর সার্কেল শামসুল আলম, এসআই বাবুল সরকার, জেলা শিবিরের সভাপতি আব্দুল মকিম, সাধারণ সম্পাদক জুবায়ের আহত হয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৩ রাউণ্ড ফাঁকা গুলি চালায়।

এদিকে, সংঘর্ষের ঘটনায় উভয় গ্রুপের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করায় কলেজ কর্তৃপক্ষ আগামী ২১ আগষ্ট পর্যন্ত কলেজ বন্ধ ঘোষণা করেছে।