২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হাসিনার সফরসঙ্গী যুবলীগ নেতা আব্দুর রাজ্জাকের হার্ট অ্যাটাকে মৃত্যু

বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে ঢাকা থেকে গোপালগঞ্জ যাওয়ার পথে যুবলীগ নেতা আব্দুর রাজ্জাক আকস্মিক হার্ট এ্যাটাকে মঙ্গলবার সকালে মাওয়া ফেরিঘাটে মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2005, 01:07 PM

Updated : 26 Apr 2022, 06:00 PM

আব্দুর রাজ্জাক (৩০) সিলেট জেলা যুবলীগের সহ-দফতর সম্পাদক ছিলেন।

বাংলাদেশের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৩০তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজারে শ্রদ্ধা নিবেদনের জন্য শেখ হাসিনাসহ অন্যান্য নেতাদের সাথে মঙ্গলবার ভোরে তিনি ঢাকা থেকে গোপালগঞ্জে রওয়ানা হন। প্রত্যক্ষদর্শীরা জানান, শেখ হাসিনা গাড়ি বহর ফেরিতে উঠলে স্লোগান দেওয়ার এক পর্যায়ে আব্দুর রাজ্জাক অজ্ঞান হয়ে পড়েন। পরে রাজ্জাককে দ্রুত একটি ওষুধের দোকানে নিয়ে যাওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।