২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শোক দিবসের অনুষ্ঠানে হামলা ও খাবার লুটের ঘটনায় জলিলের প্রতিবাদ

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল এমপি ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে বিএনপি ক্যাডার ও পুলিশের হামলা এবং কাঙালি ভোজের খাবার লুট ও নষ্ট করার ঘটনায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2005, 08:03 PM

Updated : 26 Apr 2022, 05:59 PM

সোমবার এক বিবৃতিতে তিনি বলেন, প্রধানমন্ত্রীর গ্রামের বাড়ি ফেনীর ফুলগাজী, দোহার, কামরাঙ্গির চর ও বরিশালের হিজলাসহ দেশের বিভিন্ন স্থানে শোক দিবসের অনুষ্ঠানে হামলা, আওয়ামী লীগ নেতা-কর্মীদের ওপর সশস্ত্র আক্রমণ, ভাংচুর, ত্রাস সৃষ্টি এবং গরীবদের জন্যে রান্না করা খাবার লুট ও নষ্ট করার ঘটনার মধ্য দিয়ে বিএনপি-জামাত জোট এদেশ থেকে বঙ্গবন্ধুর নাম নিশানা মুছে ফেলতে চায়।

আব্দুল জলিল বলেন, সারা দেশে জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে জোট সন্ত্রাসীদের হামলা, গরীব দুঃখীদের জন্যে রান্না করা খাবার ফেলে দেওয়া এবং ১৯৯১ সালের পর থেকে ১৫ আগস্ট হঠাৎ করে খালেদা জিয়ার জন্মদিন পলনের বিষয়টি একই সূত্রে গাঁথা।