২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে শান্তিপূর্ণ হরতাল পালিত

বঙ্গবন্ধু হত্যা মামলার রায় কার্যকর করার দাবিতে চট্টগ্রামে প্রধান বিরোধী দল আওয়ামী লীগ আহুত দেশ ব্যাপী অর্ধ দিবস হরতাল শন্তিপূর্ণভাবে পালিত হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2005, 06:43 PM

Updated : 26 Apr 2022, 05:59 PM

চট্টগ্রাম মহানগর পুলিশ কন্ট্রোল রুম সূত্র বিডিনিউজকে জানায়, হরতাল চলাকালে তারা নগরীরতে কোনও বিশৃঙ্খলা ও অপ্রীতিকর ঘটনার খবর পায়নি।

সকল আন্তঃজেলা বাস চলাচল বন্ধ থাকলেও নগরীর বিভিন্ন এলাকায় যন্ত্রচালিত কিছু সংখ্যক যানবাহন চলাচল করে। এছাড়াও হরতাল চলাকালে কোনও পিকেটিং এর ঘটনা ঘটেনি।

বিমান এবং রেলওয়ে সূত্র জানায়, শাহ আমানত আস্তর্জাতিক বিমান ব›ন্দরে বিমান চলাচল স্বাভাবিক ছিল এবং ইন্টারসিটি ও মেইল ট্রেন চলাচল করলেও যাত্রী ছিল খুব কম।

অন্যদিকে চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরেও সকল কাযকর্ম স্বাভাবিক ছিল। তবে ট্রাক ও লরি চলাচল না করায় মালামাল পরিবহন করা বন্ধ ছিল।

নাছিরাবাদ, সীতাকুণ্ড, বায়েজিদ ও কালুরঘাটসহ ছয়টি শিল্প এলাকায় হরতালের কারণে পণ্য উৎপাদনে বিঘ্ন ঘটে।

শপিং মল ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিল। পাশাপাশি নগরীর স্কুল কলেজগুলোতে কোনও ক্লাস অনুষ্ঠিত হয় নি।

নগরীর বিভিন্ন এলাকায় হরতালের সমর্থনে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা মিছিল ও সমাবেশের আয়োজন করে। হরতালের সমর্থনে প্রধান সমাবেশ অনুষ্ঠিত হয় দারুল ফজল মার্কেট প্রাঙ্গনে। নগরীর উত্তর ও দক্ষিণ ইউনিটের নেতৃবৃন্দ সমাবেশে বক্তৃতা করেন।